আধুনিক জীবনযাত্রায় ঘাড়ের ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভুল বসার ভঙ্গি, দীর্ঘক্ষণ মাথা নিচু করে কাজ করা, পেশীতে চাপ, বা ভুলভাবে ঘুমানোর কারণে এই ব্যথা হতে পারে। সাধারণত সঠিক ভঙ্গি, ম্যাসাজ, বা বিশ্রামের মাধ্যমে এই ব্যথা কমে যায়। তবে, যদি ঘাড়ের ব্যথা বারবার ফিরে আসে বা দীর্ঘদিন স্থায়ী হয়, তবে এটি গলা বা মাথার […]
স্বাস্থ্যকর জীবনধারা, সুষম খাদ্য, এবং জিমে ব্যায়াম এখন অনেকের জীবনের অংশ। তবে, পেশী তৈরির জন্য প্রোটিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি অনেকে প্রোটিন পাউডারের উপর নির্ভর করছেন। দ্রুত পেশী তৈরির লোভে প্রাকৃতিক প্রোটিনের পরিবর্তে কৃত্রিম প্রোটিন পাউডার ব্যবহার করছেন অনেকে, এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই। এই নিবন্ধে আমরা প্রোটিন পাউডারের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব। […]
একসময় গেম খেলা ছিল বিনোদনের একটি মাধ্যম, কিন্তু এখন এটি অনেকের জন্য একটি গুরুতর মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিশু থেকে যুবক, সবাই এই গেমিং ডিসঅর্ডারের শিকার হচ্ছে, যা তাদের জীবনযাত্রা, সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একটি আন্তর্জাতিক মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিশুরা যখন বারবার মোবাইলের জন্য পীড়াপীড়ি করে […]
আপনার সকাল যদি পেটের সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বা পেট ব্যথার কারণে বিঘ্নিত হয়, তবে এর পেছনে দায়ী হতে পারে আপনার ঘুমের ধরন। হ্যাঁ, শুধু ঘুমের অভাব নয়, ঘুমানোর এবং জেগে ওঠার অনিয়মিত সময়ও আপনার হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। গবেষণায় দেখা গেছে, খারাপ ঘুমের অভ্যাস অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়, যা সরাসরি পরিপাকতন্ত্রের উপর […]
একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যেসব মায়েরা প্রসবের পর ছয় মাস বা তার বেশি সময় ধরে শিশুকে বুকের দুধ খাওয়ান, তাদের কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি অন্তত তিন বছরের জন্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই গবেষণাটি মায়েদের স্বাস্থ্য এবং বুকের দুধ খাওয়ানোর গুরুত্বের উপর নতুন আলোকপাত করেছে। গবেষণার ফলাফল ইন্টারন্যাশনাল ব্রেস্টফিডিং জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, ছয় […]
রাতের নিস্তব্ধতায় অনেকেই দুশ্চিন্তায় ভোগেন, যা প্রায়ই ঘুমের ব্যাঘাত ঘটায়। দিনভরের কাজের পর রাতে যখন শরীর ও মন ক্লান্ত থাকে, তখন মাথায় নানা নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। এই দুশ্চিন্তা কেবল মানসিক চাপই বাড়ায় না, বরং শান্তিতে ঘুমাতেও বাধা দেয়। কিন্তু কেন রাতে এত বেশি দুশ্চিন্তা হয়? মনোবিজ্ঞানীরা এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছেন। আসুন […]
হরমোন হল শরীরের রাসায়নিক সংকেত, যা অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নির্গত হয়ে রক্তপ্রবাহের মাধ্যমে ক্ষুধা, ঘুম, প্রজনন, এবং অন্যান্য শারীরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বিশেষ করে প্রজননের ক্ষেত্রে হরমোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনগুলো প্রধানত অ্যাড্রিনাল গ্রন্থি, ডিম্বাশয়, এবং অণ্ডকোষ থেকে উৎপন্ন হয়। চলুন জেনে নিই প্রজনন ও শারীরিক স্বাস্থ্যে হরমোনের ভূমিকা সম্পর্কে। ইস্ট্রোজেন: প্রজনন অঙ্গের […]
ভিটামিন সি, যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে। অনেকেই মনে করেন ভিটামিন সি ট্যাবলেট বা সমৃদ্ধ খাবার ঠান্ডা প্রতিরোধ করতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি ঠান্ডা প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে না। তবে এটি সর্দি-কাশির সময়কাল সামান্য কমাতে […]
কারি পাতা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্যও একটি অমূল্য উপাদান। এতে রয়েছে প্রোটিন, আয়রন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য, যা শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে। পানিতে কারি পাতা সিদ্ধ করে পান করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায়। চলুন জেনে নিই কারি পাতার বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ওজন কমাতে সহায়ক কারি […]
অগ্ন্যাশয় ক্যান্সার। এই মারাত্মক রোগ প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয়। জনসাধারণের মধ্যে এই রোগ সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে প্রায়ই এটি দেরিতে সনাক্ত হয়, যা চিকিৎসাকে আরও জটিল করে তোলে। আসুন জেনে নিই অগ্ন্যাশয় ক্যান্সার কী, এর লক্ষণগুলো কী এবং কীভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি। অগ্ন্যাশয় ক্যান্সার কী? অগ্ন্যাশয় আমাদের পরিপাকতন্ত্রের […]